ABN BANGLA TV
১৩ নভেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শৈশবের স্মৃতি আর বন্ধুত্বের টানে এক হলো করইয়ানগর স্কুলের ১৯৯৯ ব্যাচ

শৈশবের স্মৃতি আর বন্ধুত্বের টানে এক হলো করইয়ানগর স্কুলের ১৯৯৯ ব্যাচ

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

নানা আনন্দ-উচ্ছ্বাস আর স্মৃতির রোমন্থনের মধ্য দিয়ে সম্পন্ন হলো করইয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৯৯৯ ব্যাচের বন্ধু পরিবারের দিনব্যাপী মিলনমেলা। দীর্ঘ সময় পর পুরনো বন্ধুদের এই মিলনমেলা এক মহামিলনমেলার রূপ নেয়।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৯৯৯ ব্যাচের বন্ধুরা তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।

সকাল থেকেই একে একে স্কুল মাঠে এসে পৌঁছাতে শুরু করেন বন্ধুরা। প্রিয় প্রাঙ্গণে পা রেখেই যেন সবাই ফিরে যান শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলোতে। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন কোলাকুলিতে। সহপাঠীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।

একসময়ের দুরন্ত সেই ছাত্র-ছাত্রীরা আজ কেউ প্রতিষ্ঠিত চাকুরিজীবী, কেউ ব্যবসায়ী, আবার কেউ প্রবাসী। তবে আজকের এই দিনে সবাই যেন সব ব্যস্ততা ভুলে ফিরে গিয়েছিলেন স্কুলের সেই পুরনো বেঞ্চে। অনুষ্ঠানে বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতিচারণা, খোশগল্প, আড্ডা এবং দুপুরের প্রীতিভোজের সুব্যবস্থা। এছাড়া আনন্দঘন পরিবেশে কেক কেটে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেন বন্ধুরা। একসময়ের সহপাঠীরা আজ জীবনসঙ্গী ও সন্তান-সন্ততি নিয়ে উপস্থিত হওয়ায় অনুষ্ঠানটি বন্ধু ফোরামের গণ্ডি পেরিয়ে এক বিশাল পরিবার উৎসবে পরিণত হয়। মা-বাবাদের এমন অটুট বন্ধুত্বের সম্পর্ক এবং স্কুলের দিনগুলোর গল্প শুনে আনন্দ প্রকাশ করে অনুষ্ঠানে আসা ছোট ছোট শিশু-কিশোররাও।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বন্ধুরা একে অপরের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এমন আনন্দঘন আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার পাশাপাশি বিপদে-আপদে সবসময় একে অপরের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০