ABN BANGLA TV
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই অ্যাম্বুলেন্সই বিকল, ভোগান্তিতে রোগীরা

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই অ্যাম্বুলেন্সই বিকল, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই দীর্ঘদিন ধরে বিকল হয়ে বর্তমানে মেরামতের অযোগ্য অবস্থায় পড়ে আছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি প্রয়োজনে রোগীদের দ্রুত উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অ্যাম্বুলেন্স দুটির নম্বর বান্দরবান-ছ-৭১-০০০১ ও ঢাকা মেট্রো-ছ-৭১-১০৬১। এর মধ্যে একটি ১৯৯৭ সালে এবং অন্যটি ২০০৯ সালে হাসপাতালে দেওয়া হয়। পুরোনো হওয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর একপর্যায়ে দুটিই অচল হয়ে পড়ে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স গত কয়েকদিন মেরামত করে কোনো রকমে চালানো হলেও বর্তমানে সেটিও পুরোপুরি অকেজো হয়ে গেছে। এখন দুটি অ্যাম্বুলেন্সই হাসপাতালের গ্যারেজে পড়ে রয়েছে।

বান্দরবানের অন্যতম জনবহুল উপজেলা লামার ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। লামা ছাড়াও আলীকদম ও চকরিয়া উপজেলার আংশিক এলাকার রোগীরাও এখানে চিকিৎসা নিতে আসেন।

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে বহির্বিভাগে ২৫০ থেকে ৩৫০ জন, জরুরি বিভাগে ১৫০ থেকে ২০০ জন এবং অন্তর্বিভাগে ৯০ থেকে ১০০ জন রোগী চিকিৎসা নেন। বিপুলসংখ্যক রোগীর চাপের মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম বা কক্সবাজারে স্থানান্তরে ভোগান্তি বাড়ছে।

রূপসীপাড়া ইউনিয়নের বাসিন্দা রাজিব আহমেদ বলেন, পাহাড়ি দুর্গম এলাকায় জরুরি সময়ে দ্রুত গাড়ি পাওয়া কঠিন। সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় অনেক সময় রোগীকে সময়মতো চট্টগ্রাম বা কক্সবাজারে নেওয়া সম্ভব হয় না। এতে গুরুতর রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।

হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. লায়েজ আহম্মদ ভূঁইয়া বলেন, তিনি যোগদানের সময়ই একটি অ্যাম্বুলেন্স পরিত্যক্ত অবস্থায় ছিল। অন্য অ্যাম্বুলেন্সটি বারবার মেরামত করে চালানো হলেও বর্তমানে সেটিও সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে।

এদিকে, বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে নতুন একটি অ্যাম্বুলেন্স সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

তিনি বলেন, পুরোনো দুটি অ্যাম্বুলেন্স বেশ কয়েকবার মেরামত করা হয়েছে। মেকানিকরা জানিয়েছেন, এগুলো এখন আর মেরামতযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে। জনস্বার্থে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত একটি নতুন অ্যাম্বুলেন্স প্রয়োজন।স্থানীয়দের দাবি, দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিনের এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০