ABN BANGLA TV
৯ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় মোবাইল হেলথ ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক মানুষ

লামায় বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় মোবাইল হেলথ ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক মানুষ

মুহাম্মাদ আলমগীর লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় বন্যাদুর্গত ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে দুই শতাধিক সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ৫০ জনের বেশি গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা (চেকআপ) এবং নারী ও শিশুর মর্যাদা ও সুরক্ষা উপকরণসহ বেবি কিট বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিল এ কর্মসূচির আয়োজন করে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা প্রদান করেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএইচএফপি) ডা. বাপ্পি মারমা।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনএফপিএর ফিল্ড অফিসার মো. লুৎফুর রহমান খান। তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে এ ধরনের বিনামূল্যের মোবাইল হেলথ ক্যাম্পের মাধ্যমে দুর্গম ও বন্যাদুর্গত এলাকার মানুষ সহজে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও অংশ নেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এমেথিন মারমা, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ), এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা, প্রতিনিধি মো. আবুল হোসেন, গ্রিন হিলের স্বেচ্ছাসেবক এবং পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

আয়োজকরা জানান, বন্যাদুর্গত ও দুর্গম এলাকার মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং মা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০