
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২ নং তারাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড়ইতলী পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
১৭ নভেম্বর মঙ্গলবার আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনু মং মার্মা এবং মাওসেতুং তঞ্চাঙ্গ্যা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যা চিং এর নির্দেশ ও পক্ষে এই সহায়তা প্রদান করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই জেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছিল।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে জেলা পরিষদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্তব্য করুন