ABN BANGLA TV
২৬ জুন ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন সেজুঁতির বাবা-মা হত্যাকান্ড দাবি করে চাইলেন বিচার।

মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন সেজুঁতির বাবা-মা হত্যাকান্ড দাবি করে চাইলেন বিচার।

মোঃ আঃ লতিফ মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুরে নিহত শিশু সেজুঁতি রানী (৮)  এর বাড়িতে মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান গিয়ে পৌঁছালে সেজুঁতির বাবা- মা মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়েন এবং সেজুঁতিকে হত্যা করা হয়েছে দাবী করে খুনিদের বিচার দাবি করেন। এসময় সেজুঁতির বাবা-মায়ের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।  মন্ত্রী সেজুঁতির ময়নাতদন্তে যদি হত্যার আলামত পাওয়া যায় তাহলে খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

‎ মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান বলেন- এক সপ্তাহের মধ্যে সেজুঁতির ময়না তদন্তের রিপোর্ট আসতে হবে। রিপোর্টে যদি হত্যাকান্ডের আলামত পাওয়া যায় তাহলে খুনিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। যেমন মাত্র ছয় কার্যদিবসে রামিসা হত্যাকান্ডের বিচার হয়েছে, মৃত্যুদন্ড হয়েছে। এখানেও যদি এমন কিছু ঘটে থাকে, রিপোর্টে যদি ধরা পরে তাহলে যতদ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

‎শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে দশটায় সখিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে মন্দির পাড়া এলাকায় নিহত সেজুঁতির বাড়িতে তার বাবা- মা’কে  সান্তনা দিতে যান মুক্তিযুদ্ধ মন্ত্রী। এসময় মন্ত্রী ওই পরিবারকে একলক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

‎নিহত সেজুঁতির বাবা ফালু চন্দ্র মালু বলেন, আমার মেয়েকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে আমি এর বিচার চাই, ফাঁসি চাই।

‎সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন পিপিএম বলেন, শিশু সেজুঁতি নিখোঁজ হওয়ার পর থেকে দিনরাত পুলিশ এই বিষয়টি নিয়ে কাজ করছে, আমরা ময়না তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষায় আছি, এই মৃত্যুর পেছনে যদি কোন কারণথাকে তাহলে সেটি খুঁজে বের করার জন্য আমরা চেষ্টা করছি।

‎প্রসঙ্গত: গত  ২০ জুন, শনিবার, বিকেল ৪টার পর সখিপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের ফালু চন্দ্রের মেয়ে ও স্থানীয় শিশু কানন প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সেঁজুতি রানী (৮) নিখোঁজ হয়। এর দুইদিন পর ২২ জুন সকালে সখিপুর উপজেলা পরিষদ পুকুরে তার লাশ পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০