বাংলা নিউজ
৪ মার্চ ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএডিসি প্রকৌশলীর বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ।

বিএডিসি প্রকৌশলীর বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ।

বিএডিসি প্রকৌশলীর বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগ।
শাহরাস্তি ব্যুরো।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অতিরিক্ত দ্বায়িত্বরত হাজীগঞ্জ উপজেলা বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্য ও তা বাস্তবায়নে গড়িমসির অভিযোগ উঠেছে।
সোমবার (৩ মার্চ ২০২৫ইং) দুপুরে শাহরাস্তি প্রেসক্লাবে আয়োজিত ব্রিফিংয়ে গত অর্থ বছরে উপজেলার খিলা খাল ভাসমান সেচ প্রকল্পের দ্বায়িত্বরত সেচ ম্যানেজার মো. জহিরুল ইসলাম মাসুদ এ অভিযোগ করেন।
তিনি তার বক্তব্যে বলেন, বিগত ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে তিনি এ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজারের দ্বায়িত্ব পালন করেছেন। উপজেলা সেচ কমিটির পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থ বছরে সাইফুল ইসলাম দিদার কে সেচ ম্যানেজারের দ্বায়িত্ব দেয়া হয়। সেখানে তিনিসহ ৭ জন আবেদন করলেও শাখা ম্যানেজারদের মতামত কে অগ্রাহ্য করে এ দ্বায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে অনিয়মের অভিযোগ এনে শাখা ম্যানেজাররা বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরবর্তীতে প্রেস কনফারেন্সে এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলেও সংশ্লিষ্ট দফতর তাতে সাড়া দেন নি। এ ঘটনায় তিনি গত ১৭ ডিসেম্বর মহামান্য হাইকোর্টে সাইফুল ইসলাম দিদার কে দেয়া সেচ ম্যানেজারের দ্বায়িত্ব বাতিলের জন্য একটি রিট পিটিশন করেন। গত ২৭ জানুয়ারি আদালত সাইফুল ইসলাম দিদারের প্রকল্পের সেচ ম্যানেজারের দ্বায়িত্ব কে অবৈধ বলে নির্দেশ দেন। এরপর তাকে দ্বায়িত্ব থেকে অপসারণ করে ৩ মাসের জন্য জেলা বিএডিসির উপ-সহকারী প্রকৌশলীকে (ক্ষুদ্র সেচ) এ প্রকল্পের দায়িত্ব গ্রহনের কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় তিনি গত ১৬ ফেব্রুয়ারি জেলা বিএডিসি সহকারী প্রকৌশলী মোঃ খলিলুর রহমানকে অবগত করেন। জেলা কর্মকর্তা ২/৩ দিনের মধ্যে বিএডিসি দ্বায়িত্ব বুঝে নিবে বলে জানান। এরপর ১মাস অতিবাহিত হলেও বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদের ছত্রছায়ায় আদালতের নির্দেশনা অমান্য করে অবৈধ ভাবে সাইফুল ইসলাম দিদারকে দিয়ে সেচ ম্যানেজারের দ্বায়িত্ব পালন করাচ্ছেন। দিদারের পন্টুন ড্রাইভার মিজান দিদারের হয়ে শাখা ম্যানেজারদের কাছ থেকে জোর পূর্বক অর্থ আদায় করছেন।
এ বিষয়ে বিএডিসি উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের নির্দেশনার পর থেকে সাইফুল ইসলাম দিদার এ প্রকল্পের ম্যানেজার নয়। যদি কেউ টাকা উত্তোলন করে থাকে সেটা বিধি বহির্ভূত। এমন অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক কেন্দ্রীয় ম্যানেজার জহিরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বিগত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে। আদালতে এ সংক্রান্ত বিষয়ে মামলা থাকায় সে সময় তাকে সেচ ম্যানেজারের দ্বায়িত্ব দেয়া হয় নি।
প্রসঙ্গত, প্রতিবছর খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের মাধ্যমে চাঁদপুরের শাহরাস্তি, কচুয়া, কুমিল্লার বরুড়া, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ১ হাজার ৫ শ’ হেক্টর কৃষিজমিতে সেচের পানি সরবরাহ করা হয়। প্রকল্পটি নিয়ে টানাটানিতে এ অঞ্চলের ৫০ হাজার কৃষক চলতি বোরো মৌসুমে ধান চাষ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০