
বান্দরবান পৌরসভার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৯০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড উপহারের মাধ্যমে “কৃতী শিক্ষার্থী” সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ: ২রা সেপ্টেম্বর (বুধবার) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসকের প্রতিনিধি সজীব কান্তি রুদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনি।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান পৌর প্রশাসক এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, সমাজসেবক, প্রিন্ট-মিডিয়ার প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পৌর কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত থেকে যারা এই সংবর্ধনা অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাফল্যমন্ডিত করার জন্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মন্তব্য করুন