ABN BANGLA TV
১৬ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

​

আবিদুর রহমান বাবুল চন্দনাইশ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক মিলনমেলা, অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সমাজসেবক সবুজ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিচরেইট ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মনছুর আহমদ মৃধা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জহির উদ্দিন বাবর পাটোয়ারী।

​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতার সূচনা করা হয়।

​মতবিনিময় সভায় বক্তারা পিচরেইট কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেড় শতাধিক পিচরেইট কর্মচারী অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে আমির হোসেনকে সভাপতি এবং সবুজ জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পরে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, প্রধান বক্তা ও অন্যান্য সম্মানিত অতিথিদের ফুলেল তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— , জাফর আহমদ, তাইজুদ্দিন, অজয় ভট্টাচার্য, মনিরুজ্জামান, ফজলুল করিম, ইকবাল বাহার আজাদ, সোলায়মান, নোমান হোসেন, মনির হোসেন, ইকবাল বাহার আজাদ ,কামরুল হোসেন, নাজমুল হাসান, নবাব উদ্দিন, আব্দুল মাবুদ, কামরুল হাসান মুরাদ, শাহিনুর রহমান, নাজমুল হক হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​দুপুরে জুমার নামাজের বিরতির পর বিকেল ৩টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০