
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির বার্ষিক মিলনমেলা, অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সমাজসেবক সবুজ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিচরেইট ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা মনছুর আহমদ মৃধা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জহির উদ্দিন বাবর পাটোয়ারী।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতার সূচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা পিচরেইট কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেড় শতাধিক পিচরেইট কর্মচারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমির হোসেনকে সভাপতি এবং সবুজ জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পরে মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, প্রধান বক্তা ও অন্যান্য সম্মানিত অতিথিদের ফুলেল তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— , জাফর আহমদ, তাইজুদ্দিন, অজয় ভট্টাচার্য, মনিরুজ্জামান, ফজলুল করিম, ইকবাল বাহার আজাদ, সোলায়মান, নোমান হোসেন, মনির হোসেন, ইকবাল বাহার আজাদ ,কামরুল হোসেন, নাজমুল হাসান, নবাব উদ্দিন, আব্দুল মাবুদ, কামরুল হাসান মুরাদ, শাহিনুর রহমান, নাজমুল হক হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুপুরে জুমার নামাজের বিরতির পর বিকেল ৩টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন