ABN BANGLA TV
১৩ নভেম্বর ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজার সীমান্তে ভারত থেকে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক, মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১ এম এ মোতালিব ভুইয়া

দোয়ারাবাজার সীমান্তে ভারত থেকে ফেরার পথে ৬ বাংলাদেশি আটক, মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ১

এম এ মোতালিব ভুইয়া দোয়ারাবাজার:

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে মো. রিফাত (১৮) নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুই ব্যক্তি পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীনস্থ বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ছয় বাংলাদেশি হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের শেখ ছায়েদ আলীর ছেলে মো. কেরামত আলী (৪৬) এবং একই জেলার তাঁতিহাটি গ্রামের মিজানুর মিনার ছেলে মোসা. আফরিন খাতুন (১৬)।

এ ছাড়া মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নরারকান্দী গ্রামের মজনু ফকিরের ছেলে মো. বেলায়েত হোসেন (৪০), পূর্ব সরমঙ্গল গ্রামের ফজলে কাজীর ছেলে মো. হাসান কাজী (৪৫), একই গ্রামের আপি শিকদারের ছেলে মো. আসাদুল শিকদার (৩৩) এবং আসাদুল শিকদারের ছেলে মো. আব্দুল শিকদার (১৪)।

অন্যদিকে, তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে আটক স্থানীয় যুবক মো. রিফাত (১৮)। তিনি দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা গ্রামের রুপ চানের ছেলে।

বিজিবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ছয় বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

বিজিবি সূত্রে জানা যায়, এর আগেও গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিকসহ এক মানব পাচারকারীকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক জাকারিয়া কাদির জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার, সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০