ABN BANGLA TV
১৪ নভেম্বর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে ৩৫ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

দোয়ারাবাজারে ৩৫ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক আয়োজিত ৩৫’ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে বর্ণিল আঙ্গিকে সুসজ্জিত আয়োজনের সম্পন্ন হয় ছাতক-দোয়ারা সর্ববৃহৎ এই মেধাবৃত্তি।

বৃত্তি পরীক্ষায় ছাতক-দোয়ারা অঞ্চলের ১০০ টির ও বেশি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির প্রায় ৫ ‘শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

নসকস মেধাবৃত্তি পরীক্ষা’২৬ বাস্তবায়ন কমিটির আহবায়ক ও নসকস সেক্রেটারি আব্দুল আলিম এবং সদস্য সচিব মাষ্টার আজিজুর রহমান অলিল’র নেতৃত্বে আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক টীম আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও সুধীজনদের অভ্যর্থনা জানান।

বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ ও নরসিংপুর বাজার এলাকায় বৃত্তি পরীক্ষার আমেজে এক আড়ম্বরপূর্ণ পরিবেশ দেখা দেয়। দু’উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের আগমনে মুখরিত ছিলো পুরো এলাকা।

নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক এ পরীক্ষা আগামীতেও প্রয়োজন বলে মনে করেছেন অভিভাবকবৃন্দ।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন নসকস’র প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আইয়ুব আলী, রাগিব-রাবেয়া উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ঘিলাছড়া স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানোয়ার হোসেন, নসকস’র সিনিয়র সদস্য দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েছ, নসকস’র উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান, সাবেক সভাপতি কামাল উদ্দিন,রফিকুর রহমান,ইয়াকুব আলী,আব্দুল আওয়াল,শফিকুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এম এ মোতালিব ভূইয়া, মন্তাজনগর সরকারি প্রা: বিদ্যা: প্রধান শিক্ষক সাইদুর রহমান, নসকস বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ, সাবেক সেক্রেটারি হাসান আলী, নসকস সদস্য ও ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য আলিমুর রহমান, নসকস সদস্য ও ইউকে প্রবাসী সুহেল রহমান,

কিশোরকন্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসাইন প্রমুখ।

মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন, পরীক্ষা নিয়ন্ত্রক বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ফখর উদ্দিন, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম, কেন্দ্র সচিব ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, হল সুপার ও ঘিলাছড়া স্কুল ও কলেজের শিক্ষক আরিফ আল আশরাফ তানভীর, সহকারী হল সুপার গোলাম সামদানী সুমন, পরিক্ষায় সহযোগী দায়িত্ব পালন করেন ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়া নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠা বছরেই ১ম মেধাবৃত্তি পরিক্ষার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে (করোনাকালীন দুই বছর ছাড়া) ধারাবাহিকভাবে এ পর্যন্ত ৩৫ তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

১

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

২

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৩

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৪

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৫

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৬

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৭

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৮

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

৯

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১০

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১১

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১২

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৩

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৪

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৫

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৬

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৭

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৮

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

১৯

বান্দরবানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মী গ্রেপ্তার

২০