ABN BANGLA TV
৯ জুলাই ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাস্তার বেহাল দশায় হাজারো মানুষের দুর্ভোগ।

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রাস্তার বেহাল দশায় হাজারো মানুষের দুর্ভোগ।

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের কর্নফুলি বাজারের উত্তর পাশ্বে ঘনিমহেষপুর ও ঘনিবিষ্ণুপুর ওয়ার্ডের মধ্যবর্তী ইউসুফ’জমিদারের মিল’ হতে ইউসুফ ‘জমিদারের বাড়ি’ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় হাজারো বাসিন্দা, স্কুলগামী শিক্ষার্থী এবং রোগীরা। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলেই জনপ্রতিনিধি বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাস্তাটি পাকা বা সংস্কার করার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর আর কেউ সেই কথা রাখেন না। রাস্তাটির বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। ওই রাস্তা সংলগ্ন ৫৪ নং ফুলকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বলেন, বছরের অন্যান্য সময়ে রাস্তাটি কোনোমতে চলাচলের উপযোগী থাকলেও, বর্ষা মৌসুমে এটি নরকে পরিণত হয়। প্রতিদিন এই কর্দমাক্ত রাস্তা দিয়ে শিশুদের স্কুলে যাতায়াত করতে হয়। অনেক সময় পিছলে পড়ে শিশুরা রক্তাক্ত ও আহত হয়ে কান্নাকাটি করতে করতে বিদ্যালয়ে প্রবেশ করে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জু আক্তার ও শবনব মুস্তারী বলেন, স্কুলে যাতায়াতে প্রতিদিন আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত এই রাস্তাটির টেকসই সমাধান প্রয়োজন।

রাস্তার পাশেই বাড়ি স্থানীয় সংবাদকর্মী দুলালের। তিনি জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধ যাতায়াত করেন। এলাকার কোনো মানুষ গুরুতর অসুস্থ হলে বা গর্ভবতী মায়েদের জরুরি ভিত্তিতে দূরবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই ভাঙা ও কর্দমাক্ত রাস্তার কারণে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন ভেতরে ঢুকতে পারে না। ফলে রোগীকে নিয়ে চরম সংকটে পড়তে হয়। একই এলাকার বাসিন্দা ও স্থানীয় দোকানদার বসিরুল ইসলাম বলেন, ভোটের সময় সবাই আসে, বড় বড় কথা বলে। ভোট চলে গেলে আমাদের এই কষ্টের কথা আর কেউ মনে রাখে না। রাস্তাটির বর্তমান অবস্থা এবং সংস্কারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, ওই রাস্তাটি পাকা করণের কাগজপত্র কর্তৃপক্ষের নিকট পাঠালেও কোনো আইডি নম্বর পাওয়া যায় নি। ফলে রাস্তাটি সিসি বা হেরিং বন্ড করার জন্য প্রকেল্পর প্রস্তাব জমা করা হয়েছে। সেটির কাগজপত্র হাতে পেলেই কাজটি সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০