ABN BANGLA TV
১২ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকসই ভবিষ্যৎ গড়তে জিরো ওয়েস্ট উদ্যোগে বাংলাদেশের সমর্থন

টেকসই ভবিষ্যৎ গড়তে জিরো ওয়েস্ট উদ্যোগে বাংলাদেশের সমর্থন

নিউজ ডেস্ক

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি, জলবায়ু অর্থায়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, কোনো একটি দেশের একক উদ্যোগে বর্জ্যমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি।

 

বুধবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের বৈঠক ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বৈঠকটির আয়োজন করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

 

বক্তব্যের শুরুতে বৈঠক আয়োজনের জন্য এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান জুবাইদা রহমান। বর্জ্যমুক্ত কর্মসূচি বাস্তবায়নে তাঁর নেতৃত্ব ও উদ্যোগের প্রশংসাও করেন তিনি।

 

জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে স্বাগত জানায় এবং এর উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য এ জোটের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

 

বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করতে সরকারের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।

 

তিনি বলেন, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট উৎপাদন, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্যপানি উন্নতভাবে শোধনের মতো কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে উৎপন্ন বর্জ্য পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মতভাবে অপসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।

 

ঢাকায় বাস্তবায়নাধীন একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরে জুবাইদা রহমান বলেন, প্রকল্পটির আওতায় প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় অবদান রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে পাটকে বাংলাদেশের সম্ভাবনাময় বিকল্প হিসেবে উল্লেখ করেন তিনি। জুবাইদা রহমান বলেন, প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার কাজ করছে। এ সময় কপ-৩১-এর গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের আমন্ত্রণ জানান তিনি। দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন রাখার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

 

মিথেন নিঃসরণ কমানোর বিষয়েও বাংলাদেশের পদক্ষেপ তুলে ধরেন জুবাইদা রহমান। তিনি বলেন, গ্লোবাল মিথেন প্লেজের স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, পরিবেশ সচেতনতার ভিত্তি পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকেই গড়ে তুলতে হবে। তরুণদের শুধু ভবিষ্যতের নেতৃত্বের জন্য নয়, বর্তমানের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

 

বক্তব্যের শেষ দিকে জুবাইদা রহমান বলেন, বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে তা সম্পদ ও শক্তির উৎস হিসেবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।

 

তিনি বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং বৈশ্বিক প্রতিশ্রুতিকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তরের আহ্বান জানান। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার এবং সম্মিলিত অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৯৫ রানে হারাল স্বাগতিকরা

১

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

২

জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

৩

কদমরসুল সেতু নির্মাণে বাধা দিতে ‘মাজার’ ইস্যু! ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে স্বার্থ রক্ষার অভিযোগ

৪

সেভেন-আপের বিরুদ্ধে জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগ, তবু বাজারে বিক্রি

৫

৬৭ বছরের ঐতিহ্য রুহিয়া আজাদ মেলা, মাঠ পরিদর্শনে ইউএনও আলাউদ্দিন

৬

ওয়েস্ট ইন্ডিজের পর এবার ইংল্যান্ড, আনভীর স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের সম্ভাবনা

৭

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

৮

পটিয়ায় ঈগল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১

৯

পটিয়ায় নাহার পার্ক এন্ড রিসোর্টে কাদেরীয়া সুন্নীয়া হেফজখানার শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ

১০

পর্যটন নগরীকক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত

১১

পর্যটন নগরী কক্সবাজারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচরেইট কর্মচারী ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা ও অভিষেক অনুষ্ঠিত।

১২

দেশের সব অঞ্চলে উন্নত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

১৩

দেশের স্থিতিশীলতা ও গার্মেন্টস রক্ষায় প্রধানমন্ত্রীর কড়া বার্তা

১৪

লোহাগাড়ায় রকি বড়ুয়ার সমন্বয়ে চীবর দানোৎসবে একই মঞ্চে সম্প্রীতির বন্ধনে জামায়াত-বিএনপি

১৫

সাতকানিয়ায় কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে জনতা ও নেতাকর্মীদের আস্থার প্রতীক মো. আরমান হোসেন

১৬

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৭

প্রধান শিক্ষক ক্যহ্লামং এর খামখেয়ালিপনা ও অনিয়মে ধুকছে ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৮

দেশের প্রধান রপ্তানি খাতে উচ্চ পদে বিদেশিনির্ভরতা কাটছে না

১৯

নারী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে ছড়াবে প্রতিরোধমূলক স্বাস্থ্যবার্তা

২০