ABN BANGLA TV
৯ অক্টোবর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালীর বাণীগ্রামে সংঘবদ্ধ চক্রের হাতে শতাধিক গাছ কেটে লুট—বিরল বৃক্ষনিধনে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

বাঁশখালীর বাণীগ্রামে সংঘবদ্ধ চক্রের হাতে শতাধিক গাছ কেটে লুট—বিরল বৃক্ষনিধনে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

 

বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালী বাণীগ্রামে বাগানের শতাধিক গাছ কেটে সাবাড় করে দেওয়ার পাশাপাশি ওই গাছ পুলিশের উপস্থিতিতেই লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় এই বৃক্ষ নিধন ও লুটের ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বাগান থেকে লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ কেটে লুট করে নিয়ে যান দুর্বৃত্তরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ১০–১৫ জনের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে ঢুকে গাছ কাটতে শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও গাছ কাটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
বাগানের মালিকের ভাতিজা বোরহান উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও তার পরিবার বর্তমানে এলাকায় থাকেন না। এ সুযোগে মিজান ও কামালের নেতৃত্বে একটি সিন্ডিকেট বারবার হুমকি দিয়ে গাছ কাটার চেষ্টা করে আসছিল। আজ সকালে তারা দলবল নিয়ে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে যায়। আমরা পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাইনি। বরং পুলিশের উপস্থিতিতেই তারা ট্রাকে গাছগুলো তুলে নিয়ে যায়।
রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির এ এস আই আবুল হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে পুলিশের তুলনায় লোকজন বেশি হওয়ায় গাছগুলো আটকানো যায়নি। তিনি জানান, বর্তমানে সেখানে গাছ কাটা বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকে এই বাগান মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের। সরকার পরিবর্তনের পর থেকে এই বাগান দখল ও গাছ কেটে নিতে কামাল ও মিজানের নেতৃত্বে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রত‍্যক্ষদর্শীরা অভিযোগ করেন, স্থানীয় সন্ত্রাসী বৈলগাঁও ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আন্নর আলীর পুত্র মোঃ মিজান মোল্লা ও একই গ্রামের মৃত নছিম আলীর পুত্র একাধিক মামলার আসামি কামাল উদ্দিন এর নেতৃত্বে বাগানের শতাধিক গাছ কেটে নিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে জায়গা জমি দখল ও গাছ কাটার মত কর্মকাণ্ড চালিয়ে আসছে। সরকার পরিবর্তনের পর থেকে এরা লোকজনকে মামলার ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে দখল ও লুটপাট চালাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

ছবি ক্যাপশন (১), বাঁশখালীতে পুলিশের উপস্থিতিতেই বাগানের শতাধিক গাছ কেটে লুট করেছে দূর্বৃত্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০