ABN BANGLA TV
৫ জুলাই ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

কাজী নজরুল আমাদের প্রাণের ও জাতীয় কবি, তারুণ্যের দীপ্ত প্রতীক : সাচিং প্রু।

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর ০৩ দিনব্যাপী গৃহীত কর্মসূচির সমাপনী অনুষ্ঠান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান অডিটোরিয়ামে সাড়ম্বরে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাচিং প্রু, সংসদ সদস্য, ৩০০ বান্দরবান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।

প্রধান অতিথি বলেন, আমাদের জাতিসত্তার বিকাশে কবি নজরুল পাঞ্জেরির ভূমিকায় রয়েছেন। তার লিখা প্রতিটি শব্দই আমাদের মানসিক ও মানবিক শক্তিকে প্রাঞ্জল করে।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং তাঁর সাম্যবাদী চেতনার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন। বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখনী চিরকাল বাঙালি জাতিকে অনুপ্রাণিত করবে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সৃষ্টিকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ কবির কালজয়ী নজরুল সংগীত, নৃত্য পরিবেশন করেন। শিল্পীদের বাদ্যযন্ত্রের মূর্ছনা এবং চমৎকার পরিবেশনা মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

পরিশেষে, নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং গ্যারেজে মধ্যরাতের অভিযান, ৪ অটো জব্দ

১

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

২

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

৩

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৪

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৫

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৬

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৭

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৮

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৯

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

১০

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১১

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১২

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৪

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৫

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৬

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৭

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৮

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৯

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

২০