ABN BANGLA TV
১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাইকোর্ট মাজারগেট ছাড়লেন শিক্ষকরা, রাতভর অবস্থান শহীদ মিনারে।

হাইকোর্ট মাজারগেট ছাড়লেন শিক্ষকরা, রাতভর অবস্থান শহীদ মিনারে।

 

হাইকোর্টের মাজারগেটে অবস্থান কর্মসূচি শেষ করে মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রাতভর সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে শিক্ষকরা দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তারা শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করবেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজ রাতে আমরা শহীদ মিনারে ফিরে গিয়ে রাত যাপন করব এবং আগামীকাল দুপুর ১২টার আগে প্রজ্ঞাপন না এলে ঠিক ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়।”

এর আগে বিকেল ৪টার পর থেকে হাইকোর্ট মাজারগেটের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। শুরুতে শহীদ মিনার থেকে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলেও মাজারগেটের কাছে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে সেখানে বসেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর ঘোষণার পর শিক্ষকদের অবস্থান কর্মসূচি আরও জোরালো আকার নিচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাতভর অবস্থানের মধ্য দিয়ে শিক্ষকদের আন্দোলন এখন নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০