
ব্রাক্ষণবাড়িয়া জেলার সাদেক পুর ইউনিয়নের গ্রামীণ সড়কের বেহাল দশা। ইউনিয়নের প্রতিটি গ্রামের রাস্তায় গাড়ি চলে হেলেদুলে।
সাদেক পুর, বিরাম পুর,আদম পুর,চিলোকুট,খাকচাইল সহ প্রতি গ্রামের রাস্তা ঘাট ভেঙে গেছে।
পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটর সাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
গত ১৫ বছর যাবত ইউনিয়নের কোন রাস্তায় চেয়ারম্যান ও মেম্বার উন্নয়ন করে নাই। যার ফলে প্রতিটি গ্রামের রাস্তায় আনাচে-কানাচে সাধারণ মানুষের চলাচলের কষ্ট হচ্ছে।
এমন অবস্থায় কোনো রাজনৈতিক নেতা না হয়ে এক জন সৌদি প্রবাসী নিজ উদ্যোগে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাদেকপুর ইউনিয়নের রাস্তা পুননির্মাণে কাজ করে যাচ্ছেন।
আলহাজ্ব মোজাম্মেল হক এর মানবিক ও দূরদর্শী উদ্যোগে বদলে যাচ্ছে সাদেকপুর ইউনিয়নের রাস্তার চিত্র।
গ্রামীণ জনপদে ফিরছে চলাচলের স্বস্তি, উন্নয়নের নতুন দিগন্ত!
এমন উদ্যোগ নিঃসন্দেহে উন্নয়নপ্রিয় নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত আলহাজ্ব মোজাম্মেল হক।
আলহাজ্ব মোজাম্মেল হক এ-র সহযোগিতায় রাস্তার উন্নয়ন কাজে স্বেচ্ছায় অনেকে অংশ গ্রহণ করেছে।
এর মধ্যে প্রত্যাক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করছে
মো: নাছির মাস্টার, দৌলত ভূইয়া, আবুল হোসেন সহ নাম না জানা অনেকে।
গ্রামবাসী আলহাজ্ব মোজাম্মেল হক এর উদ্যোগ কে স্বাগত জানাই।।
মন্তব্য করুন