ABN BANGLA TV
৩০ আগস্ট ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: যুবক আটক, ওয়াকিটকি জব্দ।

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: যুবক আটক, ওয়াকিটকি জব্দ।

কামাল উদ্দিন জয় কক্সবাজার প্রতিনিধি

 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক  করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি কালো ওয়াকিটকি জব্দ করা হয়েছে

গতকাল শুক্রবার (২৯ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুতুপালং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক হলেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার সলিমুল্লাহর ছেলে আনোয়ার হোসেন ইউসুফ।

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পের ই-৬০ ব্লকের বাসিন্দা শামসুল ইকরাম পরিবারের অনুমতি ছাড়াই সোয়াইফ নামে এক তরুণীকে বিয়ে করেন। ক্ষুব্ধ শ্বশুরপক্ষ আনোয়ার হোসেনকে আর্মি অফিসার ভেবে সাহায্য চেয়ে বলেন, আর্মির অফিসার, আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে শামসুল ইকরাম, তাকে উদ্ধার করে দিন। আনোয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেন।

অভিযোগ রয়েছে, আনোয়ার দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা বা আর্মির গোয়েন্দা সংস্থা ASU’র পরিচয় ব্যবহার করে রোহিঙ্গা পরিবারের কাছ থেকে সালিশ-বিচারের নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এই প্রক্রিয়ায় তিনি ১০ লাখ টাকা নগদ ও ৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, এমন প্রতারণা ক্যাম্পে আতঙ্ক সৃষ্টি করছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে সেনাবাহিনীর এক মুখপাত্র স্পষ্টভাবে জানান, সেনাবাহিনী ক্যাম্প এলাকায় কেবল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। কোনো ব্যক্তি সেনা কর্মকর্তা বা গোয়েন্দা পরিচয়ে সালিশ বা আর্থিক লেনদেন করলে তা প্রতারণা। এর সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃত ব্যক্তি ভুয়া সেনা পরিচয় দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছিল। আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে উখিয়া থানার মামলা নং-৫৯। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০