ABN BANGLA TV
১৫ মার্চ ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আলীকদমে সেনা জোনের ঈদ উপহার বিতরণ”।

সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আলীকদমে সেনা জোনের ঈদ উপহার বিতরণ।

তৌহিদুল ইসলাম আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে আলীকদম সেনা জোন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সেনাবাহিনীর পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে আলীকদম সেনা জোনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০টি অসচ্ছল পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ঈদের সময় আর্থিকভাবে অসহায় মানুষ যাতে কিছুটা স্বস্তি নিয়ে উৎসব উদযাপন করতে পারেন, সেই লক্ষ্য থেকেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসজিপি, পিএসসি। এ সময় সেনা জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও)সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঈদ উপলক্ষে প্রয়োজনীয় সামগ্রী। সহায়তা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী যে মানবিক ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধি করে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই আলীকদম সেনা জোন নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০