ABN BANGLA TV
১৬ এপ্রিল ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান”।

“সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান”।

 

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

পাহাড়ের কোলে গড়ে ওঠা সুয়ালক ম্রো কমপ্লেক্স। যেখানে জ্ঞানের আলোয় নিজেদের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে মগ্ন কয়েকশ ম্রো শিক্ষার্থী। তবে শুধু পাঠ্যবই নয়, তাদের এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে এবার হাতে তুলে দেওয়া হলো খেলার সরঞ্জাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ম্রো কমপ্লেক্সের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ: ১৬ই এপ্রিল বৃহস্পতিবার সকালে সুয়ালক ম্রো কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ফুটবল, ক্রিকেট সেট, ভলিবল ও ইনডোর গেমসের নানা উপকরণ। নতুন খেলার সরঞ্জাম পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা জানায়, পর্যাপ্ত উপকরণের অভাবে আগে নিয়মিত অনুশীলন করা সম্ভব হতো না।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, বান্দরবান জেলা প্রশাসক: সানিউল ফেরদৌস, বান্দরবান জেলা পুলিশ সুপার: মোঃ আব্দুর রহমান, এবং সভাপতিত্ব করেন, সুয়ালক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক: উশৈচিং মার্মা সহ অসংখ্য শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।

একজন শিক্ষার্থী জানান, “আগে আমাদের সব সরঞ্জাম ছিল না, এখন আমরা বিকেলে মনের মতো ক্রিকেট আর ফুটবল খেলতে পারব। আমরা খুব খুশি।”

আয়োজকদের মতে, ম্রো জনগোষ্ঠীর তরুণদের মাঝে রয়েছে প্রবল ক্রীড়া সম্ভাবনা। সঠিক সুযোগ এবং সরঞ্জাম পেলে এই শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনতে সক্ষম হবে। দুর্গম এলাকার শিক্ষার্থীদের মূলধারার ক্রীড়াঙ্গনে যুক্ত করতেই এই প্রয়াস।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “আমরা চাই এই শিশুরা যেন শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও পারদর্শী হয়। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই উদ্যোগ তাদের মনোবল অনেক বাড়িয়ে দেবে।”

পাহাড়ের চূড়ায় শিক্ষার পাশাপাশি এখন থেকে নিয়মিত মুখরিত হবে খেলার মাঠ। এই ক্ষুদ্র উদ্যোগ থেকেই একদিন বেরিয়ে আসবে আগামীর দক্ষ ক্রীড়াবিদ—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০