ABN BANGLA TV
৪ অক্টোবর ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সহায়তা-শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান।

সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সহায়তা-শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার৷ চট্টগ্রাম

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে শনিবার (৪ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা চেক বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী মিয়া মুহাম্মদ আশেক-এলাহী সোহেল এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা-এর উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল হক চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ খান, শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গুণীজনদের ক্রেস্ট প্রদান ও মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক এহছানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে শহীদুল হক চৌধুরী বলেন, ‘শিক্ষায় বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ। বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি জাতি গঠনের মূলভিত্তি। সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে যে শিক্ষাচর্চা ও সামাজিক নেতৃত্ব গড়ে তুলছে, তা সত্যিই অনুকরণীয়।’ তিনি আরও বলেন, ‘ এ বিদ্যালয়ে একটি ভবন নাই, আমি ভবনের ব্যবস্থা করবো। বাউন্ডারি ওয়াল সহ স্কুলের বিভিন্ন ফার্নিচারের অভাব পূরুনের সহযোগীতা অব্যাহত রাখবো। শিক্ষা সবার মৌলিক অধিকার, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত সাবেক সফল প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসাইন, ডাক্তার মুহাম্মদ মহিব্বুল্লাহ, অধ্যাপক সাগর মল্লিক, অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক খোকন চক্রবর্তী ও সাইফুর রহমান তাঁদের অনুভূতি প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে চৌধুরী মিয়া মুহাম্মদ আশেক-এলাহী সোহেল বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার আহ্বান জানান এবং শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বিদ্যালয়ের উন্নয়ন করে যাবো বলে জানান।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হেড মাওলানা মাওলানা মুফিজুর রহমান। শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০