ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃ/ত্যু

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃ/ত্যু

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মধ্যম আমিলাইষ এলাকার সাঙ্গু নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে আফিজা (৬) ও ছেলে শাহিন (৩)। তারা আমিলাইষ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম আমিলাইষ এলাকায় তাদের নানা নুর ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই ভাই-বোন নানা বাড়িতে খেলাধুলা করছিল। সবার অজান্তে তারা বাড়ি সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০