ABN BANGLA TV
১৮ মে ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সাতকানিয়ায় বিরোধপূর্ণ জায়গায় সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী রাখার অভিযোগ”।

সাতকানিয়ায় বিরোধপূর্ণ জায়গায় সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী রাখার অভিযোগ।

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বিরোধপূর্ণ জায়গায় সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী রেখে পিলার তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে স্থানীয় জালাল আহমদ গং ও মুজিবুল আলম মানিকের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সংশ্লিষ্ট আদালত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে উক্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, সেই নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন হচ্ছে না।

ভুক্তভোগী জালাল আহমদ গং এর ওয়ারিশ মাহমুদুল হক বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা বাইরে থেকে শ্রমিক এনে কাজ করছেন এবং বাধা দিতে গেলে হুমকি-ধমকি দিচ্ছেন। বিভিন্ন সময়ে পুলিশ আসলেও পরবর্তীতে পুনরায় তারা কাজ শুরু করেন। আমরা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগ অস্বীকার করে মুজিবুল আলম মানিক বলেন, আমি দুই ধাপে ওই জায়গাটি ক্রয় করেছি। আমি বর্তমানে ওই জায়গাটির ক্রয়সূত্রে মালিক। তবে অপরপক্ষ আদালত একটি মামলা দায়ের করেছেন এবং সেটি চলমান রয়েছে। আমি ওই জায়গায় কোনো ধরনের কাজ করছি না। শুধুমাত্র ঢেমশার একটি সড়ক সংস্কার কাজের কিছু পিলারের কাজ করছি।

এ বিষয়ে জানতে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকের ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরপরও আমরা একটি লিখিত অভিযোগ পাওয়ার পর সেখানে গিয়ে উভয়পক্ষকে আইনগত দিকনির্দেশনা প্রদান করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০