ABN BANGLA TV
৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক নুরুজ্জামান’র বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও গ্রেপ্তারের প্রতিবাদে বন্দর প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ আবুল বাশার সাইফুল ক্রাইম রিপোর্টার

৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় বন্দর প্রেসক্লাব চত্বরে বন্দর প্রেসক্লাব:রং আয়োজনে দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্দর প্রেসক্লাব ও বন্দরের বিভিন্ন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ ।

 

বিটিভি ও দৈনিক যুগান্তরের বন্দর প্রতিনিধি আতাউর রহমান’র সভাপিতত্বে বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক ও দৈনিক যুগের চিন্তার বন্দর প্রতিনিধি জিএম সুমন’র সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

 

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে গ্রেফতারকৃত সাংবাদিক নুরুজ্জামান মোল্লার স্ত্রী রুমা বেগম ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, “ওসি ও এসপি সাহেবের প্রতি অনুরোধ—আপনারা বিষয়টি আগে সঠিকভাবে তদন্ত করুন, তারপর ব্যবস্থা গ্রহণ করুন। কোনো ধরনের তদন্ত ছাড়া অহেতুক মিথ্যা মামলায় আমার স্বামীকে কেন গ্রেপ্তারের করা হলো? প্রশাসনকে এর জবাব দিতে হবে।”

 

মানববন্ধনে প্রশাসনের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের বন্দর প্রতিনিধি মহিউদ্দিন মিয়া। তিনি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এই সাজানো মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

 

এসময় উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য জিএম মজনু, প্রতিষ্ঠাতা দপ্তর ও সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক ইয়াদ বন্দর প্রতিনিধি এসএম আবদুল্লাহ, সাবেক সহ সভাপতি মেহবুব মিয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমরান মৃধা, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিকে রাসেল, বন্দর থানা সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক নূর এ আজাদ, এবিএন বাংলা টিভির ক্রাইম রিপোর্টার আবুল বাসার সাইফুল।

 

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি দ্বীন ইসলাম দিপু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বাংলাবাজার পত্রিকা নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, নাগরিক টিভির বন্দর প্রতিনিধি শাহরিয়া ইমন, দেশকন্ঠ পত্রিকার বন্দর প্রতিনিধি জিয়াবুর রহমান জিয়া, রদ্রুবার্তা প্রতিনিধি আনোয়ার হোসেন, নন্দিত টিভি বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া, বাংলাদেশ সমাচার বিশেষ প্রতিনিধি শেখ সুমন, আজকের নীরবাংলা ও ৭১ বাংলা টিভির বিল্লাল হোসেন, নব অভিযান স্টাফ রিপোর্টার মীর মহিউদ্দিন কাদির, সিএনএন বাংলা টিভির জিহাদ হোসেন, চ্যানেল জিরো আকরাম, আলোর ধারা মনির হোসেন ও সাংবাদিক জাহিদুল ও খোকন প্রমূখ।

 

মানববন্ধনে উপস্থিত সকল বক্তারাও অবিলম্বে সাংবাদিক হয়রানি বন্ধ এবং হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিক নুরুজ্জামান মোল্লার মুক্তির জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০