ABN BANGLA TV
৫ মার্চ ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সরকারি ডিউটি বাদ দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত”।

সরকারি ডিউটি বাদ দিয়ে ব্যক্তিগত রোগী দেখায় চিকিৎসকের লাইসেন্স স্থগিত।

নিউজ ডেস্ক:

সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু করা হয়েছে।

মন্ত্রী বলেন, “জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ২৬ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী বেসরকারি চেম্বারে রোগী দেখেন। বিষয়টি এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। এরপর দ্রুত সরকারের উচ্চপর্যায়ের নজরে এ ঘটনা আসে এবং ব্যবস্থা নেওয়া হয়।”

মন্ত্রী আরও জানান, এই ঘটনায় তিন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ১. সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী তিন দিনের মধ্যে জবাবদিহির জন্য নোটিশ দেওয়া হয়েছে। ২. চিকিৎসা সেবা থেকে তাকে বিরত রাখতে লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। ৩. বিষয়টি নিয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সরকারি চিকিৎসক যদি ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি প্র্যাকটিস চালান, সেক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্ত্রী জানিয়ে দেন। তিনি বলেন, “আমরা সব জায়গায় নজরদারি জোরদার করেছি। প্রয়োজনীয় ক্ষেত্রে গোয়েন্দা কার্যক্রমও চালানো হচ্ছে। এর উদ্দেশ্য সরকারি হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করা এবং চিকিৎসকদের দায়িত্বশীলতা বাড়ানো।”

মন্ত্রী আরও বলেন, “সরকারি হাসপাতালের আশপাশে বেসরকারি হাসপাতাল বৃদ্ধি পাওয়ায় রোগী ভাগাভাগির সমস্যা দেখা দেয়। আমরা ভাবছি, সরকারি সেবা কীভাবে উন্নত করা যায়, রোগী কম খরচে সেবা পাবে এবং চিকিৎসকদের দায়িত্বশীলতা নিশ্চিত হবে।”

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশে এখনও চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের সংখ্যা রোগীর চাহিদার তুলনায় কম। এই ঘাটতি দূর করতে সরকার নতুন চিকিৎসক নিয়োগ ও জনবল বৃদ্ধি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০