ABN BANGLA TV
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ”।

সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ।

নিউজ ডেস্ক:

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ। চার দশক পর আবারও এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক ফোরামের নেতৃত্ব অর্জনের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এর আগে বাংলাদেশের প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে ড. খলিলুর রহমানকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনের আগে আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত ও কার্যকর কূটনৈতিক প্রচারণা চালাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সভাপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সংস্থাটির আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ অফ স্টেটস থেকে সভাপতি নির্বাচিত হবেন। এ পদে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ইউরোপীয় দেশ সাইপ্রাস।

নির্বাচন ঘিরে ফিলিস্তিনের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও শেষ পর্যন্ত তারা সরে দাঁড়িয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করায় এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে। ফিলিস্তিনের দাবি, কয়েকটি প্রভাবশালী দেশের কূটনৈতিক চাপে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিল। সে সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী এ দায়িত্ব পালন করেন এবং বিশ্বপরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। দীর্ঘ বিরতির পর আবারও এই মর্যাদাপূর্ণ পদে লড়াইয়ে নামল বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০