
সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিম। দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে থানা পুলিশ।
ওসি রহিম বলেন, “অপরাধী যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। খুলশীতে সন্ত্রাস ও অপরাধের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের এই কঠোর অবস্থানের ফলে খুলশীতে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনমনে নিরাপত্তা আরও বাড়বে।
আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোরতা ও জনবান্ধব পুলিশিং—এই দুই নীতিকে সামনে রেখে এগিয়ে যেতে চান।
মন্তব্য করুন