ABN BANGLA TV
২৮ আগস্ট ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সখিপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু।

সখিপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের
মৃত্যু।

 

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

 

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক স্কুলছাত্র মারা গেছে। আজ বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের এতিমখানা মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইয়ামিন তার মা আঁখি আক্তারের সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। সে যাদবপুর ইউনিয়নের কলাবাগান এলাকার সৌদি আরবপ্রবাসী আব্দুল করিমের ছেলে।

নিহত স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু ইয়ামিন তার মা আঁখি আক্তারের সঙ্গে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে থাকত। সে সোনারতরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। আজ বিকেলে ফুটবল নিয়ে স্থানীয় এতিমখানা মারকাজ মসজিদসংলগ্ন পুকুরে খেলতে নামে। বেলা ৩টার দিকে স্থানীয় বাসিন্দারা ভাসমান অবস্থায় ইয়ামিনকে দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে ইসিজি করার মাধ্যমেও তার মৃত্যু নিশ্চিত করা হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০