বাংলা নিউজ
১৭ মার্চ ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সখিপুর  দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সখিপুর  দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (১৬মার্চ) সখিপুর উপজেলার দাড়িয়াপুর এস, এ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সখিপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, বাসাইল উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গী আলম, সখিপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,উপজেলা বিএনপির সহ সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, যুবদলের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমূখ।

এ সময় কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,সখিপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন,ছাত্রদল সভাপতি মোঃ একাব্বর হোসেনসহ সখিপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস কে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। প্রায় ২কোটি নতুন ভোটারসহ দেশের মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করুন। আমি ৫৭ বছর বাসাইল সখিপুরে বিএনপির রাজনীতি করি। এবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকবে। তাই আপনারা একটি মূল্যবান ভোট আমাকে প্রদান করে শহীদ জিয়ার আদর্শিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

পরে ইফতার মাহফিলে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০