ABN BANGLA TV
৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সংস্কার পরিষদ না গঠিত হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির”।

সংস্কার পরিষদ না গঠিত হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির।

নিউজ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১২ মার্চ সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন না হলে আবারও আন্দোলনের পথে নামতে হবে। যারা গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছেন, তাদের অধিকার রক্ষায় আমাদের আর কোনো বিকল্প থাকছে না।

রবিবার (৮ মার্চ) বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এই আয়োজনটি ছিল জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামের এক বছর পূর্তি উপলক্ষে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের ফলাফলে কারচুপির কারণে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজন নেতাকে পরাজিত দেখানো হয়েছে। একইভাবে ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকেও হারা দেখানো হয়েছে বলে দাবি তিনি করেন।

তিনি বলেন, গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়েছি, কিন্তু সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করেনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা চলছে। নাহিদ ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক দখল, সংসদে ঋণখেলাপিদের অবস্থান নিশ্চিত করা এবং দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রভাবের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

সমাবেশে তিনি বলেন, যদি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দিয়ে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, তাহলে দেশে শত শত নতুন নাসীরুদ্দীন পাটওয়ারী তৈরি হবে। এসময় তিনি তরুণ ভোটার ও সাধারণ মানুষকে আহ্বান জানান, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে হবে।

এছাড়া জ্বালানি সংকটের বিষয়েও তিনি সতর্ক করেন। নাহিদ ইসলাম দাবি করেন, দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে সাধারণ মানুষ তেল পাচ্ছেন না, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে রাজপথে ছিল। কিন্তু কেউ যদি সেই ইতিহাস ভুলে গিয়ে সংস্কারের বিপক্ষে দাঁড়ায় বা দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নেয়, তবে আন্দোলনের পথ ছাড়া বিকল্প থাকবে না।

সমাবেশে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০