ABN BANGLA TV
৩১ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত বনাঞ্চল রিজার্ভের গাছ তৈন রেঞ্জ কর্মকতার যোগসাজশে আত্মসাৎ।

সংরক্ষিত বনাঞ্চল রিজার্ভের গাছ তৈন রেঞ্জ কর্মকতার যোগসাজশে আত্মসাৎ।

 

বান্দরবান প্রতিনিধিঃ

 

বান্দরবানের লামা বন বিভাগের অধীনস্থ কাকরাঝিরি সংরক্ষিত বনাঞ্চলের ৪০ টি সেগুন গাছ আত্মসাৎ করে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হওয়ার পর নিজের গাছ চুরির কেলেঙ্কারি ঢাকতে মিথ্যা ও সাজানো বন মামলায় ফাঁসানো হয় কামলা দেওয়া শ্রমিক মো. উসমান গণিকে।

পরে মিথ্যা মামলার প্রতিকার চেয়ে অভিযুক্ত তৈন রেঞ্জ কর্মকর্তা, স্থানীয় কাঠ ব্যবসায়ী ওমর ফারুক বেচু, আব্দুল জলিল ও দেলাওয়ারকে বিবাদী করে চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ ও লামা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর ফৌজদারী অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওসমান গনি।

অভিযোগ সূত্রে জানা যায়, কোরবান ঈদের আগে ওমর ফারুক বেচু তার বাগানের গাছ কাটার কথা বলে মজুরি ভিত্তিক আরো ৯জন শ্রমিক সহ ঘটনাস্থল কাঁকরার ঝিরি নিয়ে যায়। এসময় বেচু মালিক সেজে ২ ও ৩নং আসামীগণকে বিক্রয়ের কথা বলে ৪০ টি গাছ কর্তন করার জন্য রং দিয়ে চিহ্নিত করে দেয় এবং আমরা তা কর্তন করে আসামিগণদের বুঝিয়ে দিলে পিকাপ যোগে পরিবহণ করেন।

পরে জানতে পারলাম আমার নামে বন মামলা দায়ের করা হয়, যা ভিত্তিহীন ভুক্তভোগী সংবাদ কর্মীদের আরো বলেন, খন্দকার আরিফুল ইসলাম ও ওমর ফারুক বেচু আমাকে প্রতিনিয়ত চট্টগ্রাম বনাঞ্চলের অভিযোগ খানা ও আদালতে করা মামলা টি তুলে নেয়ার জন্য হুমকি যাচ্ছে,যদি আমি ঐ মামলা ও অভিযোগ টি তুলে না নিয়ে থাকি তাহলে আমাকে আরো কয়েকটি বন মামলায় ফাঁসিয়ে দিবে।

এদিকে অভিযোগের পর মাতামুহুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক, বিট অফিসার রনি ও মোস্তাফিজুর রহমান সহ ৩জন বিশিষ্ট তদন্ত টিম ১১টার দিকে তৈন রেঞ্জের কাঁকড়ারঝিরি বনাঞ্চলের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ভিকটিমসহ কয়েকজন স্থানীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

তদন্তকারী বিট অফিসার মোস্তাফিজুর রহমানকে ঘটনার সত্যতা নিয়ে জানতে চাইলে বলেন, আমাদের তদন্ত এখনো শেষ হয়নি, শেষ হলে আমরা একটি লিখিত রিপোর্ট প্রকাশ করবো। তবে তদন্তকারী টিম ভিক্টিম উসমান গণিকে আপোষ মীমাংসার গভীরতম তদবির চালাচ্ছে বলে জানাগেছে।

স্থানীয় বাসিন্দা নাম গোপন করা একজন বলেন, কাট শ্রমিক ওসমান গনিকে ৪/৫ মাস আগে রিজার্ভ বাগান থেকে বেশকিছু গাছ কর্তন করতে দেখেছি। মেনথং ম্রু বলেন, আমরা যাতায়াতের সময় গাছ কাটতে দেখেছি, তবে কারা কেটেছে তা আমরা জানিনা।

অভিযুক্ত তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলা মিথ্যা। যে গাছগুলোর অভিযোগ আনা হয়েছে, তা পুরনো। বিগত বছরে কাটা গাছ গুলোকে নতুন দাবী করা হচ্ছে।

এই বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন, ওসমান গনি একটা লিখিত অভিযোগ করেছে। ঘটনার সত্যতা জানতে একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রমাণিত হলে ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০