ABN BANGLA TV
৩১ জুলাই ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তি মডেল স্কুলে এসএসসি-২৫ ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

শাহরাস্তি মডেল স্কুলে এসএসসি-২৫ ও মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

মোঃ জসিম উদ্দিনঃ

 

শাহরাস্তি মডেল স্কুলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ও AMI মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৬ জুলাই (শনিবার) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ খলিলুর রহমানের সভাপত্বিতে, প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা বোর্ড) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের কৃতিত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন প্রজন্মের এই সাফল্য আমাদের আশাবাদী করে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) শাহরাস্তি, নিরুপম মজুমদার, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আশ্রাফ খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের বক্তব্যে বলেন, আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের সাফল্যে। এই ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী বছর থেকে এ ধরনের স্বীকৃতির পরিসর আরও বিস্তৃত করা হবে, যাতে অধিক শিক্ষার্থী অনুপ্রাণিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০