
চাঁদপুর শাহরাস্তি উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ-সময় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১লক্ষ ৮০ হাজার টাকা এবং বেশ কিছু মালামাল লুট করে নেয়।
ঘটনাটি ঘটে শাহরাস্তি উপজেলা সদরের পশ্চিম পাশে ব্যবসায়ী মোঃ ফয়েজ আহমেদ ভান্ডারীর বাড়িতে। ফয়েজ আহমেদ একজন পরিচিত ব্যবসায়ী, আল- শামীম ট্রাভেলস এর কর্ণধার।
ভুক্তভোগী মোঃ ফয়েজ আহমেদ ভান্ডারী জানান, আমি ব্যাক্তিগত কাজে এলাকার বাহিরে ছিলাম এবং আমার শশুর অসুস্থ থাকায় আমার স্ত্রী এবং সন্তান বাড়িতে না থাকায় ডাকাত দল নিচতলার ৬টি তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এরপর আমার স্ত্রী কামরুন্নাহার এর গলা ও কানের স্বর্ণালংকার সহ ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও বেশকিছু আসবাব পত্র নিয়ে যায়। আমি গতকাল(১৬ এপ্রিল ) বুধবার সকালে বাড়িতে এসে এমন দৃশ্য দেখতে পাই এবং স্হানীয় লোকজন সহ থানায় অবহিত করি।
ডাকাত দল দ্বিতীয় তলায় ও তাণ্ডব চালায়। তিনটি রুমে থাকা আলমারি ও আসবাবপত্র ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১লক্ষ ৮০ হাজার টাকা লুট করে নেয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা কে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মন্তব্য করুন