ABN BANGLA TV
৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বাড়তি পুলিশি নিরাপত্তা”।

“শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বাড়তি পুলিশি নিরাপত্তা”।

 

নিউজ ডেস্ক:
৭ ফেব্রুয়ারি, ২০২৬।

 

গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের কারণে পুরো এলাকাজুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। নিরাপত্তাজনিত শঙ্কায় সাধারণ যাত্রীরাও এসব সড়ক এড়িয়ে চলছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শাহবাগ-ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সারি সারি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। যদিও কাকরাইল, শাহবাগ বা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দৃশ্যমান কোনো ব্যারিকেড বসানো হয়নি।

দেখা গেছে, সকাল থেকেই এ এলাকায় অনান্য দিনের তুলনায় যানচলাচল কম। পথচারীদের সংখ্যাও খুব কম।

বাংলামোটরগামী পথচারী আব্দুর শিহাদ আলী বলেন, গতকাল এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই রাস্তা দিয়ে চলাচল করাটাই আতঙ্কের। বিকল্প পথে গেলে অনেক ঘুরতে হয়, তাই বাধ্য হয়েই শাহবাগ দিয়ে যাচ্ছি।

এর আগে শুক্রবার জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তের দাবিতে যমুনা অভিমুখে কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ প্রথমে জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করা হয়। এ সময় বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের ব্যারিকেড ভেঙে ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ঘটনায় সন্ধ্যায় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। এছাড়া এ ঘটনায় নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ (এবি পার্টি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০