
যশোরের শার্শা উপজেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কানাইনগর,হরিনাপোতা,গৌরপাড়া ও নিজামপুরে অভিযান পরিচালিত করা হয়েছে
বৃহস্পতিবার এ অভিযান করা হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ১ টি ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ টি সর্বমোট ৩টি মামলায় ১,২০,০০০। এক লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং অভিযুক্ত ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।
অভিযান পরিচালনা করেন মেহেদি হাসান সেতু সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শার্শা যশোর। এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ ও পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা।
মন্তব্য করুন