
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারী ( মঙ্গলবার ) বিকালে লোহাগাড়ার যুব উন্নয়ন সংগঠক মহিউদ্দিনের অর্থায়নে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহম্মেদ জাকির , স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষন দাশ বলেন , যব সংগঠক মহিউদ্দিনের এমন উদ্যোগ প্রসংশনীয়। হতদরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েঁছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহবান জানান।
মন্তব্য করুন