
বান্দরবান প্রতিনিধি :-
বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে তল্লাশি করাকালীন মাতামুহুরী বাস হইতে দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদসহ ১জনকে আটক করা যৌথ বাহিনী।
১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল-০৯ ঘটিকার সময় লামা চকরিয়া সড়কে ইয়াংছা চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে গাড়ি তল্লাশিকালে লামা থেকে চকরিয়াগামী যাত্রীবাহী মাতামুহুরী বাস হইতে ০১ জনকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও আলামত ইয়াংছা আর্মি ও পুলিশ চেকপোষ্টের হেফাজতে আছে।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ নাম- মোঃ তারেক (২৪) পিতা- চাহান মিয়া সাং- পশ্চিম রাজ বাড়ি,০৫ নং ওয়ার্ড, লামা পৌরসভা থানা-লামা জেলা- বান্দরবান পার্বত্য জেলা।
আটককৃত ব্যক্তির সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে।
মন্তব্য করুন