
উৎসব মূখর পরিবেশে অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে বান্দরবানের লামায় নব-গঠিত হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) উপজেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাদ আছর লামা মডেল মসজিদের দ্বিতীয় তলায় হলরুমে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া সভাপতিত্বে ও এডভোকেট মামুন মিয়ার সঞ্চালনায় : এজমকালো অনুষ্ঠানের আয়োজন করে লামা উপজেলা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন । এসময় নব-গঠিত কমিটির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথি বৃন্দদের।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ আমির হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, হিউম্যান রাইটস সিনিয়র সহ-সভাপতি ও লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া,স্বাগত বক্তব্য রাখেন,এডভোকেট সাদেকুল মাওলা ইরাক এছাড়া আরো বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিন, কবি ও সাহিত্যিক এবং লামা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তমিজ উদ্দিন,এডভোকেট মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সামাজিক, ব্যবসায়িক এবং বিভিন্ন পেশার গুণীজনসহ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নবগঠিত কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথি ছিলেন।
এ সময় নব-গঠিত হিউম্যান রাইটস লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মামুন মিয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে তিনি নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে প্রশংসা করে বক্তারা বলেন,সকলের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের পাশাপাশি এই নবগঠিত কমিটির পেশাদারিত্বের মান অক্ষুন্ন রাখতে হবে।জাতিসত্বার সাথে চেতনায় বাস্তবতার মিল থাকতে হবে পাশাপাশি ন্যায়-নীতি এবং সমাজের নানা অনিয়ম – দুর্নীতির চিত্র তুলে ধরে রাষ্ট্রের উন্নতি সাধনে বিরাট ভূমিকা রাখতে পারে। অধিকার রক্ষায় এই নতুন কমিটির সকল সদস্যদের ভূমিকা পালন অতুলনীয় হয়ে থাকবে।
উক্ত অনুষ্ঠানের কার্যক্রম শেষে লামা মডেল মসজিদ নির্মিত দ্বিতীয় তলার ভবনে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,উপজেলা মডেল মসজিদে এর খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।
মন্তব্য করুন