
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানের লামা উপজেলায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে এ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এ সময় তিনি পথচারীদের মধ্যে ইফতারীর প্যাকেট বিতরণ করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তারেক রহমানের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা
মন্তব্য করুন