ABN BANGLA TV
২৮ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় চাঁদাবাজ ও প্রতারক আবু বক্করের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

লামায় চাঁদাবাজ ও প্রতারক আবু বক্করের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

বান্দরবান জেলা প্রতিনিধি :-

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ভুয়া মিডিয়া কর্মী পরিচয়দানকারী, চাঁদাবাজ ও প্রতারক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।শুক্রবার (২৮ নভেম্বর ) বিকেল ৩টায় সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অভিযুক্ত মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮) রুমা উপজেলার ৩৫৬নং পলি মৌজার মুসলিম পাড়ার গোলাম সোবহান ফকিরের ছেলে। বর্তমানে তিনি লামার সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলী পাড়ায় বসবাস করছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে নিজেকে কখনো মিডিয়াকর্মী, কখনো বিভিন্ন বাহিনীর সোর্স, আবার কখনো পাহাড়ি সংগঠনের সোর্স পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছেন। তিনি একাধারে ইভটিজার, ভূমিদস্যু এবং প্রতারক প্রকৃতির লোক। এলাকার সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে প্রতারণামূলকভাবে লাখ লাখ টাকা ও জায়গা-জমি আত্মসাৎ করেছেন তিনি।ভুক্তভোগীরা আরও জানান, আবু বক্কর একজন উচ্ছৃঙ্খল ও বেপরোয়া প্রকৃতির লোক। তার অত্যাচারে এলাকার মানুষ চরম বিপদে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে তিনি মিথ্যা মামলা ও হামলার হুমকি দেন।
তার এই বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে গত ২৬ নভেম্বর লামা থানায় ৮টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এই প্রতারক, চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০