ABN BANGLA TV
২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় আদালতের রায়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান : ১৫ শতক জমি উদ্ধার।

লামায় আদালতের রায়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান : ১৫ শতক জমি উদ্ধার।

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালত-০১ এ দায়ের করা মামলার রায় কার্যকর করার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট ভূমি লামা, রবিবার দুপুর ১২ঘটিকার সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে দখলে থাকা ব্যক্তির কাছ থেকে ১৫ শতক জমি উদ্ধার করে ।

২ফেব্রুয়ারী ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ৮ ধারা অনুযায়ী অবৈধ দখলদার মোঃ মাইনুদ্দিন (৪২), পিতা- মৃত হাফেজ আহমদ, মিনার হোসেন (২৪), কামাল হোসেন বাপ্পি (২৩), উভয়পিতা- মোঃ মাইনুদ্দিন ও নুর আয়েশা (৩৮), স্বামী- মোঃ মাইনুদ্দিন, সর্বসাং- চেয়ারম্যান পাড়া, ০৪নং ওয়ার্ড, লামা পৌরসভা, উপজেলা- লামা, জেলা- বান্দরবান পার্বত্য জেলা এর কাছ থেকে জবর দখলে রাখা জমি উদ্ধার করে মামলার বাদী পারুল আক্তার স্বামী- মোঃ আনোয়ার হোসেন সাং- চেয়ারম্যান পাড়া, ০৪নং ওয়ার্ড, লামা পৌরসভা, উপজেলা- লামাকে দখল বুঝিয়ে দেওয়া হয়। এ ছাড়া বিবাদীদের দখলে রাখা টিনসেড ঘরে রক্ষিত থাকা মালামাল অপসারণ বিবাদীদের বুঝিয়ে হয়।

আদালতের রায়ের নথি থেকে প্রাপ্ত সূত্রে জানাগেছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালত-০১, বান্দরবান পার্বত্য জেলা এর ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের ০৫.৪২.০৩০০.৪০৬.০০০.০০১.০০১.২৫-৬৫ সংখ্যক স্মারকের পরিপ্রেক্ষিতে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ৮ ধারা অনুযায়ী অবৈধ দখলদার অপসারণের নিমিত্তে উচ্ছেদ কার্যক্রমের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানসহ ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব পালনের নিমিত্ত নিম্নলিখিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লামা রুবায়েত আহমেদকে নিয়োগ করা হয়।

মামলার বাদী পারুল আক্তার বলেন, আমার নামিয় ১৫ শতক জমি জোর করে দখলে রেখেছিলো আমার ভাই মহিউদ্দিন। এ জায়গার জন্য আমাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। আমি নিরোপায় হয়ে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ৮ ধারায় মামলা করলে আদালত কাগজপত্র পর্যালোচনা করে নিয়ম মাফিক শুনানী শেষে আমার পক্ষে রায় দেয় বিজ্ঞ আদালত। রায়ের পর বিধি মোতাবেক ২ ফেব্রুয়ারী২০২৬ ইং তারিখ উচ্ছেদ অভিযান করে বিবাদীদের কাছ থেকে জায়গা উদ্ধার করে আমাকে বুঝিয়ে দেয়। আমি আদালতের প্রতি চিরকৃতজ্ঞ।

এ ব্যাপারে উচ্ছেদ অভিযান পরিচালনাকারি কর্মকর্তা লামা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রুবায়েত আহমেদ বলেন, আদালতের নির্দেশে রবিবার বেলা ১২টার সময় উচ্ছেদ অভিযান পরিচালা করে জবর দখলে রাখা জমি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০