ABN BANGLA TV
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লামা উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শনে বান্দরবান জেলা জামায়াতের আমীর।

লামা উপজেলার কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শনে বান্দরবান জেলা জামায়াতের আমীর।

 

লামা প্রতিনিধি

বান্দরবান জেলা জমায়াতে ইসলামীর আমীর জনাব এস  এম আব্দুচ ছালাম আজাদ দুর্গা পূজা উপলক্ষে লামা উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির পুজা মন্ডপ পরিদর্শন করেন।

সোমবার (২৯সেপ্টেম্বর) তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের বিষয়ে  সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার বিষয়ে নিশ্চয়তা দেন।

এ সময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার বিভাজন প্রতিহত করে সম্প্রীতির সমাজ গড়ার আহবান জানান।

হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান।
এসময়ে জামায়াতের জেলা আমীর জনাব এস  এম আব্দুচ ছালাম আজাদ বলেন, আমরা সবাই আমাদের এই দেশকে ভালোবাসি এবং সব-সময় আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তিনি আরও বলেন- আমাদের দেশে হিন্দু মুসলিম আমরা মিলে মিশে একসাথে বসবাস করি, পাশাপাশি থাকি, এটা বিশ্বের কোথায়ও নেই।
হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে দাঙ্গা হাঙ্গা তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পড়ে লেগেছে সেই দিকে সদা সর্বদা আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি শৃঙ্খলা বিনিষ্ট করতে না পারে। এ সময় জামায়াত নেতারা দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর কল্যাণময় ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে আমাদের সনাতনী ভাই-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ সময় জেলা আমীরের সাথে উপষ্ঠিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেড়ারেশন বান্দরবান জেলার সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাজী ইব্রাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০