ABN BANGLA TV
২৩ আগস্ট ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু।

রোয়াংছড়িতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু।

 

মো.আরিফ,বান্দরবান প্রতিনিধি;।

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত ও সক্রিয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য চনুমং মারমা। সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মাওসেতুং তংঞ্চঙ্গ্যা। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চনুমং মারমা বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে দলকে শক্তিশালী করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। বিএনপির আগামী আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিকে কেন্দ্র করে এ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে মাওসেতুং তংঞ্চঙ্গ্যা বলেন, রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম চালানো হবে। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলা বিএনপির নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

দিনব্যাপী এ কর্মসূচিতে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০