ABN BANGLA TV
২১ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রোয়াংছড়িতে জমকালো আয়োজনে বর্ষাকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন”।

রোয়াংছড়িতে জমকালো আয়োজনে বর্ষাকালীন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

চিংনুমং মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘বর্ষাকালীন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় এক উৎসব আমেজ ও ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। সুভাজয় তঞ্চঙ্গ্যার প্রাণবন্ত সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য শৈসাঅং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি), রোয়াংছড়ি থানা।

হাইনুমং মারমা, সাবেক সহ-সভাপতি, বান্দরবান জেলা ছাত্রদল।

ক্যসাইনু মারমা, সাবেক যুগ্ম সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা বিএনপি।

সাচিংথুই মারমা, সাবেক অর্থ সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা বিএনপি।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, “তরুণ ও যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের সুস্থ বিনোদনমূলক আয়োজন যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।” তারা তরুণদের মাঠমুখী করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয় রোয়াংছড়ি থানা একাদশ এবং রোয়াংছড়ি উপজেলা ট্যুরিস্ট গাইড একাদশ। দল দুটির মধ্যকার উদ্বোধনী ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ছিল। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি শক্তিশালী দল অংশ নিচ্ছে। নির্ধারিত সময়সূচি ও নিয়ম মেনে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০