
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে রোয়াংছড়ি উপজেলায় ১০ দিনব্যাপী বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১:১৫ মিনিটে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা পরিষদ সদস্য নাংফ্রা খুমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সদস্য, বান্দরবান জেলা পরিষদ।
অংশৈমং মারমা, সাবেক চেয়ারম্যান, রোয়াংছড়ি ইউপি।
সাথোয়াইঅং মারমা, সাধারণ সম্পাদক, রোয়াংছড়ি প্রেসক্লাব।
সাচিংথুই মারমা, সাবেক অর্থ সম্পাদক, উপজেলা বিএনপি।
রনি মজুমদার, শিক্ষক, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।
হ্লাছোহ্রী মারমা, অর্থ সম্পাদক, রোয়াংছড়ি প্রেসক্লাব।
প্রশিক্ষণের বিস্তারিত:
গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১০ দিন এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রধান কোচ ছোটন দাশ ও সহকারী কোচ অংহ্লাচিং মারমা মোট ২৪ জন উদীয়মান ফুটবলারকে ফুটবলের মৌলিক (বেসিক) বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে সনদপত্র এবং নগদ ২ হাজার ৫ শত টাকা করে সম্মানী প্রদান করা হয়।

ভবিষ্যৎ পরিকল্পনা:
অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান ও রোয়াংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি তার বক্তব্যে জানান, তৃণমূল পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে আগামী মাসে আরও এক মাস মেয়াদী দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশিক্ষণ শেষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের ঘোষণাও দেন তিনি।
মন্তব্য করুন