ABN BANGLA TV
২১ এপ্রিল ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রোয়াংছড়িতে অতি দরিদ্র পরিবারের মাঝে ৭৫টি বকনা গরু বিতরণ”।

রোয়াংছড়িতে অতি দরিদ্র পরিবারের মাঝে ৭৫টি বকনা গরু বিতরণ।

 

চিংনুমং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি:

 

বান্দরবানের রোয়াংছড়িতে অতি দরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি সহায়তা প্রদান এবং পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে বকনা গরু বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন হংকং ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন-এর বাস্তবায়নে মঙ্গলবার (২১ এপ্রিল) ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় উপজেলার চারটি ইউনিয়নের তালিকাভুক্ত ১৫০টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে ১৫০টি বকনা গরু বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে প্রথম পর্যায়ে ৭৫টি পরিবারের হাতে বকনা গরু তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দঃ

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মেহেদী জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, চেয়ারম্যান, ৩নং আলেক্ষ্যং ইউপি।

আশীষ কুমার হালদার, সিনিয়র ম্যানেজার, বান্দরবান এরিয়া কো-অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রান্তিক পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা। গরুগুলো বিতরণের আগে প্রত্যেকটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

সঞ্চালনাঃ

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উবাসাই মারমা।

রোয়াংছড়ির ৪টি ইউনিয়নের মোট ১৫০টি পরিবার এই প্রকল্পের সুফল পাবে, যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও প্রাণিসম্পদ উন্নয়নে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০