ABN BANGLA TV
৮ জুন ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রুহিয়ায় মাদকসহ ২ জন গ্রেফতার থানায় মামলা”।

রুহিয়ায় মাদকসহ ২ জন গ্রেফতার থানায় মামলা।

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন উত্তর বঠিনা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাতে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উত্তর বঠিনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ শাহজালাল (৩৫) এবং রাজারামপুর গ্রামের মোঃ খতিবুর রহমানের ছেলে মোঃ রুবেল ইসলাম (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে রুহিয়া থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) তাপস রায়ের নেতৃত্বে একটি চৌকস দল উত্তর বঠিনা গ্রামে শাহজালালের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ১৪ পিস কমলা রঙের অবৈধ মাদকদ্রব্য ‘ট্যাপেন্টাডল ট্যাবলেট’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৪ হাজার ২০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৭৩০ টাকাও জব্দ করে পুলিশ। রুহিয়া থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় এসআই তাপস রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ০৩/৪১। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০