ABN BANGLA TV
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় নৈশপ্রহরী থাকা সত্ত্বেও বিদ্যালয়ে তালা ভেঙে চুরি, এলাকায় চাঞ্চল্য।

রুহিয়ায় নৈশপ্রহরী থাকা সত্ত্বেও বিদ্যালয়ে তালা ভেঙে চুরি, এলাকায় চাঞ্চল্য।

 

মোঃ শফিকুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৭নং সেনিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। অদ্য বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োজিত থাকলেও এ চুরি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম জানান, সকালে আনুমানিক সাড়ে ৮ টার দিকে বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী আমাকে মুঠোফোনে কল করে জানায় বিদ্যালয়ে চুরি হয়েছে। এরপর আমি দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হই এবং দেখি অফিস কক্ষের তালা ভাঙা। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল অফিস কক্ষ থেকে ৩ টি সিলিং ফ্যান, ১ টি পুরাতন নষ্ট ল্যাপটপ, ১ টি বড় সোলার ব্যাটারি (১২ ভোল্ট), ২ টি ছোট স্পিকার এবং পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষ থেকে আরও ৩টি সিলিং ফ্যান। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকারও বেশি। তিনি আরও জানান, বিদ্যালয়টি রুহিয়া চৌরাস্তা থেকে তিন কিলোমিটার দূরে। এখানে আমাদের একজন নৈশপ্রহরী রয়েছে। তারপরও কীভাবে অফিসের তালা ভেঙে চুরি হলো, তা বোধগম্য নয়। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য স্থাপিত বেশ কিছু রাইডার রয়েছে সেগুলোও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। আমরা শঙ্কিত, সেগুলিও চুরি হয়ে যেতে পারে। এ বিষয়ে নৈশপ্রহরী মোজারুল ইসলামের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান এবং কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। চুরির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরাও। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমাদের ক্লাসরুম থেকে ফ্যান চুরি হয়ে গেছে। ক্লাসরুমের ভেতরে গরমের কারণে বসা যায় না। আমরা বাইরে গাছ-তলায় ক্লাস করবো। এই চুরির ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দ্রুত তদন্তপূর্বক দোষীদের শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রুহিয়া থানার এসআই রফিক বলেন, প্রধান শিক্ষকের অবগতির পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রধান শিক্ষক বলছেন নৈশপ্রহরীর দায়িত্ব ২৪ ঘণ্টা, কিন্তু প্রহরী দাবি করছেন তাঁর ডিউটি শুধুমাত্র দিনের বেলায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০