ABN BANGLA TV
৩০ মার্চ ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“রাহুলের মৃত্যু ঘিরে রহস্য : পানিতে ডোবার ভিডিও পেয়েছে পুলিশ”।

রাহুলের মৃত্যু ঘিরে রহস্য : পানিতে ডোবার ভিডিও পেয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তদন্তে নতুন মোড় নিয়েছে। তাঁর পানিতে ডুবে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ফুটেজ পুলিশের হাতে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে মরদেহের ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সোমবার (৩০ মার্চ) তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সকালেই সেখানে উপস্থিত হন অংশুমান সাহা, যিনি পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গণমাধ্যমকে তিনি জানান, এখন পর্যন্ত রাহুলের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তে ওডিশা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, “শুটিং চলাকালীন একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। যেখানে শেষবার তাঁকে পানির মধ্যে দেখা গেছে, সেই পর্যন্ত দৃশ্য রয়েছে।” তবে এ বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য করতে তদন্তের অগ্রগতি প্রয়োজন বলে জানান তিনি।

জানা গেছে, দিঘা থানায় ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও সংগ্রহ করছে পুলিশ।

তদন্ত সূত্রে জানা যায়, প্রাপ্ত ফুটেজে নিরাপত্তা বা লাইফ সেভিং ব্যবস্থার কোনো স্পষ্ট উপস্থিতি দেখা যায়নি। তবে বিষয়টি নিশ্চিত করতে আরও বিশদ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার দিন সকালে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল ও তাঁর সহকর্মীরা। বিকেলে শুটিং শেষ হওয়ার পর তিনি একাই পানিতে নামেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, পানিতে নামার পর কোনোভাবে তাঁর পা আটকে যায় এবং ঠিক তখনই ঢেউয়ের আঘাতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরিস্থিতি খারাপ দেখে সহকর্মীরা চিৎকার করে অন্যদের ডাকেন, কিন্তু ততক্ষণে তিনি ডুবে যেতে থাকেন।

এদিকে, এই শোকাবহ পরিস্থিতিতে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এটি তাঁদের পরিবারের জন্য গভীর শোক ও বেদনার সময়। তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন, যেন এই কঠিন সময়ে তাঁদের একান্ত ব্যক্তিগত পরিসরকে সম্মান করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, একজন স্বামীকে হারানোর কষ্টের পাশাপাশি একটি সন্তানের পিতৃহারা হওয়া, একজন মায়ের অসহায়তা—সব মিলিয়ে পরিবারটি চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এই সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ময়নাতদন্তের ফলাফল এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনাটির প্রকৃত কারণ শিগগিরই স্পষ্ট হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০