ABN BANGLA TV
২৭ এপ্রিল ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজাগাঁও ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- নুরু, সম্পাদক- জিয়া।

রাজাগাঁও ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- নুরু, সম্পাদক- জিয়া।

 

মোঃ শফিকুল ইসলাম (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার বিকেলে ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন সকাল ১১ টা থেকে শুরু হয়ে রাত ১১ টার মধ্যে শেষ হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে ১৪ নং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ্ব সরকার মোঃ কুতুবউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক, মির্জা ফয়সল আমিন। এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান, জনাব মোঃ পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমান মতি, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, রুহিয়া থানা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার, সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম রিপন, যুগ্ন সাধারন সম্পাদক মকবুল হোসেন, রাজাগাঁও ইউনিয়নের সাবেক চেয়াম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব কুতুবউদ্দীন আহাম্মেদ সরকার, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক ভার প্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম নুরু, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবীব সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নুরুল ইসলাম নুরু সভাপতি ও মো: জিয়াউল হক জিয়া সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব আমিনুর রহমান রিপন কে সিনিয়র সহ-সভাপতি ও আহসান হাবীব কে সহ-সভাপতি ঘোষনা করা হয়। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহিত হয়।

তারিখ: ২৭/০৪/২০২৫ইং

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০